আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয় মেয়র ডা. শাহাদাত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়’: মেয়র ডা. শাহাদাত

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি,


চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের প্রধান অভিশাপ জলাবদ্ধতা’ সমস্যা নিরসন এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) নগরীর ৪টি গুরুত্বপূর্ণ খালে একযোগে খনন ও পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্পষ্ট ভাষায় বলেন, “খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়।”

একযোগে ৪ খালের খনন কাজ শুরু বুধবার সকাল থেকে চসিকের ক্রাশ প্রোগ্রামের আওতায় এই খনন কাজ শুরু হয়। উদ্বোধনের সময়সূচি ও স্থানসমূহ নিচে দেওয়া হলো: সকাল ১০:৩০ মিনিট: ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের শাহের পাড়ায় ‘শাহের পাড়া খাল’। সকাল ১১:০০ মিনিট: একই ওয়ার্ডের ‘নাজির খাল ’ সকাল ১১:৩০ মিনিট: ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ‘সাগরিকা খাল’। দুপুর ১২:০০ মিনিট: ৩৯ নম্বর ওয়ার্ডের ‘মাইট্টাইল্লা খাল’ মেয়রের কড়া হুঁশিয়ারি ও আহ্বান।

উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন খালের বর্তমান অবস্থার জন্য দখলদার ও অব্যবস্থাপনাকে দায়ী করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দখল, ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চট্টগ্রামের অনেক খাল তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এসব খাল পুনরুজ্জীবিত করতে সিটি কর্পোরেশন এখন ধারাবাহিকভাবে কাজ করছে।”

তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য শুধু লোকদেখানো খাল খনন নয়, বরং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করে নগরবাসীকে এই স্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া। তবে এই কাজে নগরবাসীর সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। মেয়র স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, খালে ময়লা-আবর্জনা ফেলা এবং অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাশত করা হবে না। সবাইকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।


একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা নগরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই খালগুলো পুরোপুরি সচল করা সম্ভব হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয়ে যাবে এবং আসন্ন বর্ষায় নগরবাসীকে আর জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হবে না।”

চসিকের এই উচ্ছেদ ও খনন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা আশা করছেন, মেয়রের এই কঠোর পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম দ্রুতই কৃত্রিম বন্যার হাত থেকে মুক্তি পাবে। অনুষ্ঠানে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজ রোজ বুধবার ১৭-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a