আজঃ 02 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত টেকনাফ-কক্সবাজারে গাছ ফেলে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট একজন গুলিবিদ্ধ নওগাঁয় "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু অস্ত্র ও হত্যা মামলায় ডেভিড ইমনসহ পাঁচজন রিমান্ডে, জিজ্ঞাসাবাদে মিলতে পারে নতুন তথ্য মাতৃদুগ্ধই শিশুর প্রথম টিকা- লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা নওগাঁ বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেম আলীকদমে বন্যার্ত ২০০ পরিবারকে ৫ হাজার ৫০০ টাকার খাদ্য ও নগদ সহায়তা দিল ব্র্যাক-ব্র্যাক ব্যাংক ঠাকুরগাঁওয়ে নেপালের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প শুরু, উদ্বোধনে মন্ত্রী মির্জা ফখরুল কঠোর শৃঙ্খলা ও কৌশলগত দক্ষতার প্রদর্শনী, সিএমপির গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছেন মোঃ সোলেমান ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস, মৃত্যু চট্টগ্রামে ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও ৬০০ ইয়াবাসহ আটক ১ কোতোয়ালীতে সাঁড়াশি অভিযান: গাঁজাসহ ১৬ জন গ্রেপ্তার আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড আলীকদমে বন্যার্ত ৪০০ পরিবারকে দ্বিতীয় দফায় ১০ টন চাল দিল পার্বত্য জেলা পরিষদ একতা ফুটবল ক্লাবের উদ্যোগে শহরে মাদকের বিরুদ্ধে রেলীও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। বাট্টাজোড়ে লিটন আকন্দ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের হামলা, আহত ৩ সংকটে থেমে গেল এস আলমের শিল্পচাকা, কর্ণফুলীতে ১১ কারখানায় তালা, জুলাইতেই চট্টগ্রামে ডেঙ্গুর সবচেয়ে বড় বিস্তার, আক্রান্ত ৫৩৬; দুই নারীর মৃত্যু

নওগাঁয় "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

​নওগাঁয় "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

মো: রাফি হোসেন, 
নওগাঁ জেলা প্রতিনিধি 
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

​রবিবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।

​পরবর্তীতে নওজোয়ান মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা।
​আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নার্সারি মালিক ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, "বর্তমানে বর্ষাকাল চলছে, যা বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী বিনির্মাণে পতিত বা খালি জায়গায় পরিবেশবান্ধব গাছ লাগানোর কোনো বিকল্প নেই। দূষিত পরিবেশের হাত থেকে বাঁচতে এবং বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে এখনই আমাদের অন্তত একটি করে ফলদ বা বনজ বৃক্ষ রোপণ করা উচিত।" পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে এ ধরনের মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তারা।

​উল্লেখ্য, নওজোয়ান মাঠে আয়োজিত এ বৃক্ষমেলায় মোট ৪৪টি স্টল অংশ নিয়েছে। মেলাটি আগামী ৮ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আজ রোজ রবিবার ২/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a