আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


আশীষ বিশ্বাস
 নীলফামারীর প্রতিনিধি 


গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রামচন্দ্রের মূর্তি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি শুরু করে জলঢাকা সম্মিলিত সনাতনী সচেতন নাগরিক। পরে অংশগ্রহণকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট এলাকায় গিয়ে পুনরায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী নাগরিক সংগঠনের সদস্য সচিব কমল কান্তি রায়, জলঢাকা সম্মিলিত সনাতনী সচেতন নাগরিকের সভাপতি মিঠুন কুমার রায় পুনাল, সাধারণ সম্পাদক সহদেব রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। কোনো ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা বা প্রতীক নির্মাণে বাধা সৃষ্টি করা অসাংবিধানিক ও নিন্দনীয়। তারা গাইবান্ধায় রামচন্দ্রের মূর্তি নির্মাণ কাজ বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধান এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার দাবি জানান।

এসময় বক্তারা প্রতিবাদের নামে রাম প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তারা আরও বলেন, দেশে সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

বক্তারা এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে আয়োজকরা তাদের দাবিসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a