আজঃ 27 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল

তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী 
চট্টগ্রাম প্রতিনিধি

মামলার তদন্ত কর্মকর্তা পরিচয়ে বাদীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে মো. মোজাম্মেল হক ওরফে কবির (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলা। তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার বাদীদের মোবাইল নম্বর ও মামলার তথ্য সংগ্রহ করে তাঁদের সঙ্গে যোগাযোগ করতেন মোজাম্মেল। কখনো পিবিআই, কখনো সিআইডি বা ডিবির তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার তদন্ত প্রতিবেদন বাদীর পক্ষে দেওয়ার আশ্বাস দিতেন। এরপর গাড়ি ভাড়া ও তদন্তের খরচের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নিতেন।

এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলার এসআই (নিঃ) মো. আবু সুফিয়ান বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাউজান থানায় মামলা করেন। এতে দণ্ডবিধির ১৭০, ৪১৯, ৪২০ ও ৪০৬ ধারায় অভিযোগ আনা হয়। পরে মামলাটি পিবিআই চট্টগ্রাম জেলা অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রবি চন্দ্র দাশের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল গোয়েন্দা তথ্য ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে। মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মোজাম্মেল একসময় ইউনিলিভার গ্রুপে চাকরি করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর চাকরি চলে গেলে তিনি আদালতে যাতায়াত শুরু করেন এবং মহুরী হিসেবে কাজ করতেন। এ সময় আদালত থেকে বিভিন্ন মামলার তথ্য, বাদী-বাদিনীর মোবাইল নম্বর ও মামলার আরজির কপি সংগ্রহ করতেন বলে তদন্তে জানা গেছে।

পিবিআইয়ের ভাষ্য, এসব তথ্য কাজে লাগিয়ে মোজাম্মেল বিভিন্ন মামলার বাদীদের ফোন করতেন। নিজেকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে তদন্ত প্রতিবেদন তাঁদের পক্ষে দেওয়ার আশ্বাস দিতেন। পরে গাড়ি ভাড়া ও তদন্তের খরচের কথা বলে টাকা নিতেন।

এই মামলার ক্ষেত্রেও এক বাদীকে ফোন করে নিজেকে মামলার তদন্ত কর্মকর্তা পরিচয় দেন মোজাম্মেল। তদন্ত প্রতিবেদন বাদীর পক্ষে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ি ভাড়া ও তদন্ত খরচ বাবদ বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা নেন বলে অভিযোগ রয়েছে।

পিবিআই জানিয়েছে, মোজাম্মেলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং একই কৌশলে আরও কোনো মামলার বাদীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a