আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

পোর্ট কলোনিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের পোর্ট কলোনিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) পোর্ট কলোনিতে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে জিয়া স্মৃতি সংসদ। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম বন্দর সিবিএ সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সহ-সভাপতি ইসমাইল খান।

বন্দর থানা বিএনপির ৩৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মো. শাহাবুদ্দিন শাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সায়েদুল ইসলাম (বাহাদুর), বিএনপি নেতা নিজামুল হক (সেলিম), চট্টগ্রাম মহানগর চাকরি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আল রাব্বী সরকার, রেলওয়ে শ্রমিকদল নেতা শাখাওয়াত হোসেন (ছোটন), রেলওয়ে শ্রমিকদল জেটি শাখার সভাপতি জিয়াউল হক (মিঠু), বন্দর থানা যুবদলের সংগঠক ইসমাইল হোসেন এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা খাদক সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর জন্য দোয়া করি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. শাহাবুদ্দিন শাবু বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর ভূমিকা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো তাঁকে স্মরণ করা এবং তাঁর জন্য দোয়া করা। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানাই।”

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের রাজনীতিতে তাঁর ভূমিকা ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক স্মরণ করেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনাও করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a