আজঃ 10 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন

কুয়েতে মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার দিনার জরিমানা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কুয়েতে মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার দিনার জরিমানা

আবু নাসের মহিউদ্দিন 
কুয়েত প্রতিনিধি,

কুয়েতে মাদক মামলায় এক বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত একই সঙ্গে তাকে ৫০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

স্থানীয় পত্রিকা আরব টাইমস কুয়েত এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের সংশোধিত মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় ওই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সাইকোট্রপিক বা মনোট্রপিক উপাদান পাচার ও সেবনের অভিযোগ আনা হয়। ঐ ব্যক্তি দীর্ঘ সময় ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল তাই বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার কুয়েতি দিনার জরিমানার আদেশ দেন।

এদিকে, একই ধরনের আরেকটি মাদক মামলায় এক আসামিকে কোনো ধরনের ক্ষমার সুযোগ ছাড়াই ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, জাহরা সুক বা জাহাঙ্গীর সাক এলাকায় অবৈধ পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হওয়া আরেক আসামির বিরুদ্ধেও কঠোর সাজা দেওয়া হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া এবং মাদক পাচারের অভিযোগে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া হাশিশ ও মাদক পাচারের অভিযোগে এক কুয়েতি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার কুয়েতি দিনার জরিমানা করেছেন আদালত।

কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট ফর নারকোটিক্স কন্ট্রোলের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলার আসামিদের গ্রেপ্তার করেন।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মাদক পাচার, সেবন ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আজ রোজ বুধবার ২৬/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a