আজঃ 24 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বকশীগঞ্জের দুই ভাইয়ের বিরোধের জেরে ইসলামপুরে বড় ভাই রক্তাক্ত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জের দুই ভাইয়ের বিরোধের জেরে ইসলামপুরে বড় ভাই রক্তাক্ত, অভিযুক্ত ছোট ভাই জনতার হাতে আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ইসলামপুরে বড় ভাই মোতালেব (৬৫) কে হাতুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছোট ভাই সামিউল মাস্টারের (৬০) বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সামিউল মাস্টারকে আটক করে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর ব্রিজ থেকে আনন্দবাজার টানাব্রিজের মাঝামাঝি একটি কালভার্ট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোতালেব ও অভিযুক্ত সামিউল মাস্টারের বাড়ি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি খেওয়ারচর গ্রামে। তাদের বাবার নাম আইজদ্দি আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একজন সিএনজি চালক আনন্দবাজারে এসে কয়েকজনকে মারামারি করতে দেখেছেন বলে স্থানীয়দের জানান এবং তাদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের অনুরোধ করেন। পরে বাজারের ব্যবসায়ীসহ ১০-১২ জন ঘটনাস্থলে গিয়ে মোতালেবকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি তার ভাই তাকে হাতুড়ি দিয়ে মারধর করছেন বলে সাহায্য চান।

বাজার ব্যবসায়ী মোছাব্বের রহমান বলেন, একজন সিএনজি চালক এসে জানান, তিন-চারজন লোক মারামারি করছে। পরে তিনি ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দুজনকে পালিয়ে যেতে দেখেন। আহত মোতালেব তখন অভিযুক্ত সামিউলের ঘাড়ে ছিলেন এবং বলছিলেন, ‘আমার ভাই আমাকে হাতুড়ি দিয়ে মারতেছে, আমাকে বাঁচান।’

তিনি আরও বলেন, ঘটনাস্থলে একটি ছোট চাকু ও একটি হাতুড়ি দেখতে পান। পরে আহত মোতালেবকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

অটোচালক মোক্তার হোসেন বলেন, “আমরা যখন তাকে দেখি, তখন তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন। তিনি শুধু বলছিলেন, আমার ভাই আমাকে মারছে, আমাকে বাঁচান।”

স্থানীয় ছানোয়ার হোসেন লিটন বলেন, মারামারির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে অভিযুক্ত সামিউলের বোনও উপস্থিত হন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে দুই ভাই তার বাসায় একসঙ্গে খাওয়া-দাওয়া করে বের হয়েছিলেন।

আহত মোতালেবের দাবি, অভিযুক্ত সামিউলের সঙ্গে বোরকা পরিহিত আরও একজন ব্যক্তি ছিলেন। তবে ওই ব্যক্তির পরিচয় এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর সামিউল মাস্টার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে রাখেন। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে ইসলামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সামিউল মাস্টার ও তার বোনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার এসআই জুনায়েদ বলেন, “৯৯৯ থেকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা হেলমেট, রেইনকোট ও সিটি-১০০ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ১১৭২৩৬। অভিযুক্ত সামিউল মাস্টারের পরনের পাঞ্জাবিতেও রক্তের দাগ ছিল। আহত ব্যক্তি থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মোতালেবকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের সদস্যদের দাবি, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

তবে ঘটনার সময় সেখানে আর কারা উপস্থিত ছিলেন, কী কারণে মারামারির সূত্রপাত এবং প্রকৃতপক্ষে কে কাকে কীভাবে আঘাত করেছেন—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a