আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

নওগাঁ মহাদেবপুরে চুরির রহস্য উদঘাটন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নওগাঁ মহাদেবপুরে চুরির রহস্য উদঘাটন: পুলিশের অভিযানে ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, উদ্ধার ৬৪ হাজার টাকার মালামাল

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে মহাদেবপুর থানা পুলিশ। অভিযানে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে উপজেলার উত্তরগ্রাম এলাকার এক বাসিন্দার বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা চুরি সংঘটিত করে। এ সময় তারা বাড়ি থেকে বাসের যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মহাদেবপুর থানায় একটি মামলা রুজু করা হয়। নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় মামলা তদন্তে নামে মহাদেবপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ বয়েজ আলী (৪০), পিতা: মৃত বয়েন উদ্দিন, গ্রাম: হাতি মংগলা, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
শ্রী দেব বসাক (১৮), পিতা: বাসুদেব বসাক, গ্রাম: দরিয়াপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা: বাণিসা ভৌমিক, গ্রাম: গাছা ১ নম্বর কলোনি, থানা: গাছা, জেলা: গাজীপুর।
পুলিশের অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। চুরি ও সম্পদবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।: পুলিশের অভিযানে ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, উদ্ধার ৬৪ হাজার টাকার মালামাল
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে মহাদেবপুর থানা পুলিশ। অভিযানে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে উপজেলার উত্তরগ্রাম এলাকার এক বাসিন্দার বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা চুরি সংঘটিত করে। এ সময় তারা বাড়ি থেকে বাসের যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মহাদেবপুর থানায় একটি মামলা রুজু করা হয়। নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় মামলা তদন্তে নামে মহাদেবপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ বয়েজ আলী (৪০), পিতা: মৃত বয়েন উদ্দিন, গ্রাম: হাতি মংগলা, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
শ্রী দেব বসাক (১৮), পিতা: বাসুদেব বসাক, গ্রাম: দরিয়াপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা: বাণিসা ভৌমিক, গ্রাম: গাছা ১ নম্বর কলোনি, থানা: গাছা, জেলা: গাজীপুর।
পুলিশের অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। চুরি ও সম্পদবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a