আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, বিশেষ প্রতিনিধি 

চট্টগ্রামের সন্দ্বীপে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার সঙ্গে অস্বাভাবিক কিছু সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রয়েছে রকেট সিগন্যাল ও রকেট প্যারাসুট ফ্লেয়ার। একই অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদও পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আকবর হাট এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ।

অভিযান শেষে কোস্টগার্ড জানায়, ওই বাড়ি থেকে মোট ৪৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা। পাশাপাশি দুটি দেশীয় তৈরি অস্ত্র, একটি তাজা কার্তুজ ও একটি রাবার বুলেট জব্দ করা হয়।

সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে একটি রকেট সিগন্যাল এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সমুদ্রপথে মাদকের চালান আনা-নেওয়ার ক্ষেত্রে দূর থেকে অবস্থান জানান দিতে এসব সংকেত ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে সরঞ্জাম দুটির প্রকৃত ব্যবহার ও কী উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল, তা তদন্তে বেরিয়ে আসবে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত এবং থানা-পুলিশের সদস্যরা আকবর হাট এলাকার ওই বাড়িতে অভিযান চালান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি অপরাধ দমনে কোস্টগার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a