আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

পার্বত্য চট্টগ্রামে শান্তির জন্য ৬ দফা দাবি নাগরিক পরিষদের, ৬ মাসে লঙ্ঘন ২৪০টি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী,  জেলা প্রতিনিধি (বান্দরবান): 

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ৬ দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অঞ্চলটিতে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবে "পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতি ও জননিরাপত্তা" শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি ও তথ্য তুলে ধরা হয়।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, বর্তমানে অপহরণ, চাঁদাবাজি, হত্যা ও ভূমি দখলের কারণে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে।

উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, ৬ মাসে ৪৭টি অপহরণ ও ১৬টি হত্যাকাণ্ড ঘটেছে। ৭০ জনের বেশি শিশু-তরুণকে জোরপূর্বক সশস্ত্র কর্মকাণ্ডে যুক্ত করা হয়েছে। অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন ১৪ জন নারী। ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, চালক ও শিক্ষার্থীরা অপহরণ ও মুক্তিপণের শিকার হচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত এক বছরে ১ হাজার ৫২০টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। কাঠ, ওষুধ ও পরিবহন খাতকে টার্গেট করা হচ্ছে। রাঙ্গামাটিতে শ্রমিক মারধর, বান্দরবানে ট্রাক আটক করে চাঁদা আদায়ের ঘটনাও উল্লেখ করা হয়। পাশাপাশি ভূমি দখল, অস্ত্র-মাদক পাচার ও সশস্ত্র প্রশিক্ষণের অভিযোগ তোলা হয়।

সংগঠনটির অভিযোগ, কিছু আঞ্চলিক গোষ্ঠী আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়িয়ে সহানুভূতি নিচ্ছে এবং নিজেদের অপরাধ আড়াল করতে রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।

এ অবস্থা থেকে উত্তরণে সংবাদ সম্মেলন থেকে ৬ দফা দাবি জানানো হয়:  
১. নিরপেক্ষ তদন্ত  
২. আইনের শাসন নিশ্চিতকরণ  
৩. নারী ও শিশুর সুরক্ষা  
৪. অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা  
৫. ভূমি বিরোধের ন্যায্য সমাধান  
৬. অংশগ্রহণমূলক উন্নয়ন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আযাদ, মো. নাছির উদ্দিন, মো. শাহজাল, মো. আসিফ ইকবাল ও মো. তানভির হোসেন ইমন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, সহাবস্থান ও সকল নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠায় সরকারসহ সকল পক্ষকে এগিয়ে আসতে হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a