আজঃ 29 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন। টাঙ্গাইলের ও নরসিংদির দায়িত্বে ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: জলঢাকায় খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন নওগাঁয় পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই তার ও দেশীয় অস্ত্র সোনারগাঁও বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে গিয়ে হাতেনাতে আটক, ঘাটাইল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভূরুঙ্গামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু লালমনিরহাটে সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির, চেয়ারম্যান সুমন চৌধুরী, একজন প্রতারক। বাট্টাজোর নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পানিবন্দি ৭০০ পরিবারের পাশে সিএমপি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও আকস্মিক জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বসতভিটা ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলীর বিশেষ নির্দেশনায় মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা মোট ৭০০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণের এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই রাতে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়।


গত ১২ জুলাই (রবিবার) রাত সোয়া ৮টার দিকে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যান সিএমপি কর্মকর্তারা। সেখানে আশ্রয় নেওয়া ৯৫টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।


একই রাতে রাত ৮টার দিকে খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডাঃ শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়। সেখানে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ এবং খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।


সিএমপি সূত্রে জানা গেছে, শুধু আকবরশাহ বা খুলশী নয়, নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও ইপিজেড থানাধীন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা পানিবন্দি ও অসহায় মানুষদের মাঝেও সংশ্লিষ্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে এই ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

দুর্যোগের এই কঠিন সময়ে পুলিশের এমন মানবিক উদ্যোগ আশ্রয়কেন্দ্রে আসা সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। সিএমপি জানায়, নগরবাসীর যেকোনো দুর্যোগে পাশে থাকতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় বদ্ধপরিকর।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a