আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লা ৬ আসনে মনোনয়ন যাদুতে মনিরুল হক চৌধুরী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

কুমিল্লা ৬ আসনে মনোনয়ন যাদুতে মনিরুল হক চৌধুরী
আবু নাসের মহিউদ্দিন,
প্রকাশক,


কুমিল্লা ৬ আদর্শ সদর, সদর দক্ষিণ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সমালোচনা চলছে, আসনটিতে মনোনয়ন লাভ করে চমক সৃষ্টি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

এর আগে মনির চৌধুরী ছাড়া এ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে মনিরুল হক (সাক্কু) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তার এমন সিদ্ধান্তের বিষয়টি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করেছেন। এখন আলোচনা চলছে কুমিল্লার গুরুত্বপূর্ণ এ আসনে মনোনয়নের চমক কি সাক্কুর নাকি মনির চৌধুরীর?

এদিকে দীর্ঘ ১৭ বছর সংগঠনের হাল ধরে রেখে মনোনয়ন বঞ্চিত হয়ে হতাশ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন এবং তার অনুসারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন কুমিল্লা-৬ সদর সংসদীয় আসন। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর মনোনয়ন নগরজুড়ে চমক সৃষ্টি হয়েছে। তিনি কুমিল্লা ১০ আসনের ভোটার এবং মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সম্প্রতি আসন পুনর্বিন্যাসের ফলে তিনি কুমিল্লা-৬ আসনে যুক্ত হন। যদিও এখানে মনির চৌধুরীর পৃথক বলয় এবং জনপ্রিয়তা রয়েছে।

এ আসনে দীর্ঘ ১৭ বছর যাবত মনোনয়ন প্রত্যাশায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন। আবার ইয়াছিনের সঙ্গে চরম বিরোধ রয়েছে সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর তাই ইয়াছিন মনোনয়ন পেলে সাক্কু স্বতন্ত্র থেকে নির্বাচন করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে রেখেছিলেন।

এরই মাঝে সাক্কু নগরীতে বেশ কিছু প্রোগ্রাম এবং গণসংযোগ করেছেন, এসব গণসংযোগে তিনি ঘোষণা দিয়েছিলেন মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন না, অন্য কেউ বিএনপির মনোনয়ন পেলে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচনে লড়বেন।

এরই মাঝে গত ২৬ অক্টোবর বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন মনিরুল সাক্কু, এ সময় মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিলে তিনি নির্বাচন থেকে বিরত থাকবেন বলে মহাসচিবের কাছে প্রতিশ্রুতি দেন।

স্থানীয়রা জানান, আসনটিতে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ফলে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের একটি বলয় রয়েছে, মনোনয়ন বঞ্চিত হওয়ায় সোমবার রাতে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইয়াছিন সমর্থকদের মাঝে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। এদিকে প্রার্থী ঘোষণার পর মনিরুল হক চৌধুরীর মনোনয়নে মনিরুল হক সাক্কুর অনুসারীরা নগরীতে বিজয় মিছিল করেছেন।

এখন স্থানীয়দের প্রশ্ন তবে কি বিএনপি ঐক্যবদ্ধ হবে? নাকি ক্ষোভ এবং হতাশা থেকে দ্বন্দ্ব কোন্দল আরও বাড়বে?

কুমিল্লা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, দলের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আগামী নির্বাচনে দলকে এ আসন উপহার দিয়ে আমি আমার ঋণ পরিশোধ করব, তিনি বলেন, মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশীদ ইয়াছিনের কাছে আমি যাব এবং তার প্রত্যেকটা অনুসারীর কাছে গিয়ে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করব, আমি কোনোভাবেই এখানে কোন্দল রাখতে চাই না দলের জন্য আমরা কাজ করবো ঐক্যবদ্ধ হয়ে।

সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বিএনপির হাইকমান্ড এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরুল হক চৌধুরী জনপ্রিয় এবং যোগ্য প্রার্থী। তাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করব, এখানে অন্য কোনো ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।

মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, আমি গত ১৭ বছর দলের হাল ধরে রেখেছি। হাজার হাজার নেতাকর্মীর মামলা হামলা মোকাবেলা করেছি। তৃণমূল থেকে দলকে সংগঠিত করেছি, আমার ত্যাগ সম্পর্কে সবাই অবগত আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না, দল জন্য আমরা আজীবন সংগ্রাম করে আসছি,আর সামনে এমনটাই করে যাব, আমার অনুসারী অনুরাগী সকলে আমাকে ভালবেসে যা করছে তা দলের জন্য ভালবাসা তা থেকে ফিরে দলকে এগিয়ে নিতে কাজ করবে এটাই কামনা।
আজ রোজ বুধবার ৫ নভেম্বর ২০২৫.
সত্য প্রকাশে নির্ভর আমরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a