নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার রূপসার জাবুসা গ্রামের হাটখোলা বাজার সন্নিকটে গুপিয়ার খালের গই ঘরে (মৎস্য ঘেরের ঘর) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) রাত ১০টার দিকে কে বা কারা অগ্নিকা- ঘটিয়েছে। সংবাদ পেয়ে স্থানীয়ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামের হাটখোলা বাজার সন্নিকটে গুপিয়ার খালের গইঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিল জাবুসায় মৎস্য ঘেরে জোয়ার-ভাটার পানি ওঠা-নামার কাজে গই ঘরটি মোঃ সেলিম, মোঃ হান্নান ও সুমন ব্যবহার করে থাকেন। অগ্নিকা-ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
রূপসা বাসষ্ট্যান্ড পুলিশ ফাঁড়ির আইসি আকরামুল হক বলেন, পুরিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকা-ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আল মাহমুদ প্রিন্স
খুলনা
তাং-১/৩/২৬
এ জাতীয় আরো খবর...