ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা :
নাটোরের নলডাঙ্গা পৌরসভার অসুস্থ সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নুর খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সাবেক মেয়র আব্বাস আলী নান্নুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসায় গিয়ে দেখা করে শারীরিক অবস্থার খোজ খবর নিয়েছেন নেতৃবৃন্দ। আব্বাস আলী নান্নু গত ১৫ সেপ্টেম্বর রাজশাহীর একটি বেসরকারী হাসপাতালে পায়ের গোড়ালির হাড় বৃদ্ধির অপারেশন করেন। অপারেশনের পর থেকে তিনি নিজ বাড়িতে বিশ্রামের জন্য অবস্থান করছেন।
আব্বাস আলী নান্নু জানান, ডাক্তারের পরামর্শে আমি বাড়িতে অবস্থান করছি। আগামী ৩০ অক্টোবর ডাক্তারের নিকট চিকিৎসার জন্য যাব। ডাক্তারের পরামর্শে ও নির্দেশনা অনুযায়ী চলাচল করলে দ্রুত ভালো হয়ে যাবো, ইনশাআল্লাহ। তিনি সুস্থতার জন্য পৌরবাসী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন।
সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নুর খোজ খবর নিয়ে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম প্রমূখ।
জেলা সংবাদদাতা, নাটোর।
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬।
তাং ১৪ অক্টোবর ২০২৬।
এ জাতীয় আরো খবর...