আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধি :--

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেনবাগ উপজেলায় সেনবাগ পৌর শহরে 
জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
 কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত  প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
র‍্যালিকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। 

র‍্যালিটি সেনবাগ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সড়ক এবং বাজার প্রদক্ষিণ করে।
র‍্যালির আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক এমপি। তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল। বর্তমানে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্বাধীনভাবে পালন করতে পারছি—এটি আমাদের জন্য আনন্দের ও গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনবাগে মাদকের সমস্যা আগের তুলনায় অনেকটাই কমেছে, তবে এটি আরও কমাতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জয়নুল আবদিন ফারুক বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির কমিটির আহবায়ক ফারুক বাবুল, সাবেক পৌর বিএনপির যুগ্নআহ্বায়ক আব্দুল হান্নান লিটন, উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক  মিয়া মোহাম্মদ ইলিয়াস, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক নূর নবী বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ইউসুফ মজুমদার ,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিন উল্যাহ্ বিএসসি,পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক  আনোয়ার উল্যাহ্ আজাদ, ভিপি ফারুক সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সেনবাগ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি সফল করায় উপজেলা বিএনপির পক্ষ থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অংশগ্রহণকারী সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার বলেন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে। আগামী দিনেও দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a