আজঃ 26 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুয়েতে মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার দিনার জরিমানা নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট: হাইড্রোলিক হর্নে ৩ চালককে জরিমানা বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪ নলডাঙ্গার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন মাহবুবুর রহমান চঞ্চল বীরগঞ্জে এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য ঠাকূরগাঁও-১ আসন, উপ-নির্বাচনে প্রস্তুতি। ডিমলা জরুরি বিভাগে কর্তব্যরত নারী চিকিৎসককে নিগ্রহের অভিযোগে ডিমলায় ক্ষোভ কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস: অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা, নির্ধারিত রুটে যানবাহন বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার তারিকুল ইসলাম দিলেন কঠোর নির্দেশনা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন নীলফামারীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ। ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন সামাজিক ব্যাধি বাল্যবিবাহ: সমন্বিত উদ্যোগেই নিশ্চিত হোক রৌমারীর আগামীর সুরক্ষা জলঢাকায় ফ্যামিলি কার্ডের শুমারী নিয়োগে অনিয়মের অভিযোগ বাউফল থানা পুলিশ কতৃক চার লক্ষ টাকা মুল্যের (আটশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক নোয়াখালী সেনবাগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর এান বিতরণ

কাটগড় বাজারে চসিকের অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ স্থাপনা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 


চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কাটগড় বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মশার উপদ্রব কমানো এবং সড়ক-আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অঞ্চল-৬-এর অধীনে কাটগড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার, কনসারভেন্সি বিভাগের জোনাল অফিসার, সুপারিনটেনডেন্ট, সংশ্লিষ্ট ওয়ার্ডের সুপারভাইজার এবং পতেঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় বাজারের সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশ পরিষ্কারে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন। মশার প্রজননস্থল তৈরি হয়—এমন জায়গাগুলোও পরিষ্কার করা হয়।

অভিযানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি। তবে ব্যবসায়ী ও স্থানীয়দের যত্রতত্র প্লাস্টিকের প্যাকেটসহ বর্জ্য না ফেলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর পরিবেশ সুন্দর রাখা, জলাবদ্ধতা ও মশার উপদ্রব কমানো এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কাটগড় বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a