আজঃ 16 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে

সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদ খান ইফতি : নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধি 

শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত কদম রসুল সেতুর নির্মাণ কাজের জটিলতা দূরীকরণ এবং হোল্ডিং ট্যাক্স আদায়ে বন্দর ও শহরের মধ্যকার বৈষম্য দূরীকরণের দাবিতে বন্দর উন্নয়ন ফোরাম (বউফো) উদ্যোগে নারায়গঞ্জ সিটি কর্পোরেশনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। 

কোন অবস্থাতেই কদম রসূল সেতুর নির্মাণ কাজ বন্ধ হবে না বলে আশ্বস্ত করে নাসিক প্রশাসক বিষয়গুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে বউফো’র নেতৃবৃন্দকে জানান।

আলাদা আলাদা প্রদান করা স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বন্দরের প্রায় ছয় লাখ লোকের প্রাণের দাবির উপর গুরুত্ব দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে যে কদম রসুল সেতু নির্মাণাধীন আছে, তার জন্য বন্দরবাসী এই প্রতিষ্ঠানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে। 

যুগ যুগ ধরে বন্দরবাসীর হৃদয়ের লালিত স্বপ্নের এই সেতু নির্মাণের মাধ্যমে প্রতিদিন নারায়ণগঞ্জ শহর ও বন্দরের প্রায় তিন থেকে চার লাখ লোকের যাতায়াতের পথ সুগম হবে। স্মারকলিপিতে জানানো হয়, শীতলক্ষা নদীর পূর্বপাড়ের পাইলিং কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং পশ্চিমপাড়ের পাইলিংয়ের কাজও প্রায় শেষ। খুব দ্রুতই সেতুর অ্যাপরোচ সড়কের পাইলিং কাজ শুরু করার কথা।

তবে শহরের সিরাজউদ্দৌলার সড়কের পাশের কদম রসূল সেতুর ব্যবহারের জন্য রেলওয়ের জমি সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে না দেওয়ায় সেতুর নির্মাণ কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। যা শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ভঙ্গের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এরই মধ্যে কিছু সুবিধাবাদী মহল বিভিন্ন অযৌক্তিক ও খোঁড়া যুক্তি দিয়ে ভুঁইফোড় সংগঠনের নাম করে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যে তথ্যের মাধ্যমে রেলওয়ের এই জায়গা দখলে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও জানা গেছে ।

তারা বন্দরবাসীর প্রাণের দাবি কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা নারায়ণগঞ্জ শহর ও বন্দরের মানুষের হৃদয়ে রক্তক্ষরণের মাধ্যমে তাদের ক্ষমতা প্রদর্শণের চেষ্টা মাত্র। এর আগেও ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বের সুযোগ নিয়ে সিটি কর্পোরেশন প্রশাসনকে নিজেদের মতো করে ব্যবহার করার মাধ্যমে এই চক্রটি এধরণের বিভিন্ন অপচেষ্টার মাধ্যমে শহর ও বন্দরের একাধিক উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করেছে  বলেও অভিযোগ আছে। 

একই সাথে বিগত সরকারের সময় দায়িত্বে থাকা মেয়র কর্তৃক অর্পিত নারায়ণগঞ্জ শহর ও বন্দরবাসীর মধ্যে থাকা চলমান আবাসন কর (হোল্ডিং ট্যাক্স) এ থাকা বৈষম্য দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়। চলামন আবাসন কর প্রদানের প্রক্রিয়ায় শহরের তুলনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার মূল্যায়ন কর দ্বিগুণ বলে বন্দরবাসীর পক্ষ হতে উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। 

তাই শহর ও বন্দরবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে শহর ও বন্দরের প্রায় ২০ লাখ লোকের দাবির পরিপ্রেক্ষিতে নির্মিত হতে যাওয়া কদম রসূল সেতুর কাজকে চলমান ও গতিশীল করার জন্য এবং নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার কর বৈষম্য দূর করার লক্ষ্যে নাসিক প্রশাসক যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এই বিষয়ে জোরালো দাবি জানানো হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a