হামিদ হোসাইন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।
অদ্য ২৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সময় ০৯:৩০ হতে ১৭:৩০ ঘটিকায় বান্দরবান জেলার আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে আলীকদম উপজেলার দুইটি কলেজ, ৭টি মাধ্যমিক ও ১০/১২ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক (নজরুলের ছবি অংকন, নৃত্য, নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও অভিনয়) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজ শাখায় এক গ্রপ, মাধ্যমিক শাখায় দুই গ্রুপ ও প্রাথমিক শাখায় দুই গ্রুপে বিভক্ত হয়ে ছাত্র ছাত্রীরা নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মনজুর আলম (আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব লিটু চট্টোপাধ্যায় (আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার)। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়
এ জাতীয় আরো খবর...