আজঃ 13 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু

জুলাই আন্দোলনে লুণ্ঠিত ২ বিদেশি পিস্তল উদ্ধার, ২ হাজার ইয়াবাসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার: সিএমপি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 


চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুলাই আন্দোলনের সময় ডবলমুরিং থানা থেকে লুণ্ঠিত দুটি বিদেশি পিস্তল, দুই হাজার পিস ইয়াবা এবং এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় পুলিশের ওপর হামলা ও গুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় গত ২৫ জুলাই রাতে ডবলমুরিং মডেল থানার ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. আলমগীর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ তাকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে।

আটকের পর তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং ৯ এমএম টরাস (TAURUS) ব্র্যান্ডের দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তল দুটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং মডেল থানায় হামলা ও ভাঙচুরের সময় থানা থেকে লুণ্ঠিত হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযান চলাকালে আলমগীরের সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ২৭ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবিনুল ইসলাম গুলিবিদ্ধ ও ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় দুটি মামলা এবং খুলশী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আলমগীরের বিরুদ্ধে এর আগে ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মাদক, তিনটি বিস্ফোরক দ্রব্য আইনের এবং বাকি নয়টি বিভিন্ন অপরাধসংক্রান্ত মামলা।

এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সিএমপি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a