আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

লামায় বন্যা প্রণোদনা পাচ্ছেন ২,৫৯৯ জন, প্রথম ধাপে ৬০ জনকে অর্থ প্রদান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান):

 বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তার জন্য বান্দরবানের লামায় আশা (ASA) লামা শাখা ২৫ লাখ ৯ হাজার টাকার প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেছে। এ প্রণোদনার আওতায় মোট ২ হাজার ৫৯ জন সদস্যকে জনপ্রতি ১ হাজার টাকা করে দেওয়া হবে।

বুধবার (২৯ জুলাই) লামা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ৬০ জন সদস্যের হাতে প্রণোদনার অর্থ তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি সদস্যদের মধ্যেও এ প্রণোদনা বিতরণ করা হবে বলে জানিয়েছে আশা কর্তৃপক্ষ। পাশাপাশি পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য সুদমুক্ত ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

আশা'র কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের সিনিয়র জেলা কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মো. ইব্রাহিম এবং সাংবাদিক মোহাম্মদ কামালুদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা লামা শাখার ব্রাঞ্চ ম্যানেজার জয় চক্রবর্তী, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বাদল দে, সিনিয়র লোন অফিসার আব্দুল হান্নান, এ. এইচ. এম. আদিল, এম. জিয়াউদ্দিন বাবলু, মোহাম্মদ ইমরান, লোন অফিসার আমিরুল মোমেন, লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আশা'র কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা।

সভাপতির বক্তব্যে কফিল উদ্দিন মাহমুদ বলেন, “এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত লামার মানুষের জন্য আশা'র পক্ষ থেকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য সুদমুক্ত ঋণ বিতরণ করা হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আশা'র সামাজিক দায়বদ্ধতার অংশ।”

প্রধান অতিথি আমির হোসেন বলেন, “আশা'র এই সুন্দর মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। বন্যায় ক্ষতিগ্রস্ত লামাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আশা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকে”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a