আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

১৫ আগস্ট ঘিরে ডবলমুরিংয়ে অভিযান, নারীসহ ১৫ জন আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সেখানে বৈঠকের জন্য জড়ো হয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় এ অভিযান চালানো হয়। ওই ভবনে রাজনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কয়েকজন জড়ো হওয়ার খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রুপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশুসহ মোট ১৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে অ্যাডভোকেট উম্মে হাবিবাকে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এছাড়া মো. ইস্কান্দার মির্জা হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক, শুভ আইচ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক এবং কামেলা খানম রুপা চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া আটক অন্যরা হলেন—সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।

এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি থানার মামলা নম্বর-১২। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে নগরজুড়ে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a