আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

যাত্রীবেশে গাড়ি ভাড়া, চালককে শ্বাসরোধের চেষ্টা; মীরসরাইয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবেশে প্রাইভেটকার ভাড়া করে চালককে শ্বাসরোধের চেষ্টা ও মারধরের পর গাড়ি ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার (২৬ জুলাই) বিকেলে মীরসরাই থানাধীন ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) এবং জোবেদা খানম চৌধুরী (৪৫)। তবে এ ঘটনায় জড়িত আরেক আসামি শেখ মো. জাহাঙ্গীর (৪১) পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, আল ইয়াছা ও জাহাঙ্গীর আপন দুই ভাই এবং জোবেদা জাহাঙ্গীরের স্ত্রী।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. সেলিম (৪৩) পেশায় একজন প্রাইভেটকার চালক। তিনি চট্টগ্রাম মহানগরের অলংকার মাইক্রোস্ট্যান্ড থেকে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তিকে নিয়ে মীরসরাইয়ের ইকোনমিক জোন এলাকায় যান। বিকেল সাড়ে ৪টার দিকে সিপির মোড় সংলগ্ন আনসার চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে তাকে মারধর করে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা।

ঘটনার খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহায়তায় ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার এবং চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি থ্রেড কাটার, একটি ইনজেকশনের সিরিঞ্জ, একটি ভায়ালে সংরক্ষিত অ্যানেসথেশিয়া-জাতীয় সাদা তরল পদার্থ, একটি বোতলে নেশাজাতীয় তরল এবং একটি গামছা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে যাত্রী সেজে প্রাইভেটকার ভাড়া করত, এরপর নির্জন স্থানে নিয়ে চালকদের ওপর হামলা চালিয়ে গাড়ি ছিনতাই করত। পরে এসব গাড়ি চোরাই গাড়ি সিন্ডিকেটের কাছে বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করত।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মীরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং চক্রের অন্য সদস্য ও চোরাই গাড়ি কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a