আজঃ 28 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল

আলীকদম থানা পুলিশের অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারে গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চেক প্রত্যাখ্যান সংক্রান্ত দুইটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃত আসামির নাম হেফাজতুর রহমান চৌধুরী। তিনি আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ০১নং ওয়ার্ডের রেপারপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম শফিউল আলম ও মাতার নাম দিলুয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনা এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে গত ২৫ জুন সকাল থেকে ২৬ জুন দুপুর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযান দলে ছিলেন এসআই হারুন রশীদ, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই মাহমুদুল হাসান, এএসআই রাজীব দে এবং সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় দুইটি পৃথক সিআর মামলা আদালতে বিচারাধীন ছিল। উক্ত মামলায় আদালত তাকে সাজা প্রদান করেন।

মামলার রায় অনুযায়ী, প্রথম মামলায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ ৭১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় মামলায় ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তারের পর আসামিকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, আগামীকাল ২৭ জুন সকাল ৭টায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a