আজঃ 28 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল

সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সনাতন ধর্মালম্বীদের  নিরাপত্তা  দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর। 

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ দুলু বলেন, তার বাবা ডাঃ নাসির উদ্দিন তালুকদার অতীতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। সেই ধারাবাহিকতায় তিনিও সবসময় হিন্দুদের পাশে থাকবেন।

তিনি স্মরণ করেন, ১৯৯২ সালে বাবরি মসজিদকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি নিজে রাত জেগে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাবো।”হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের ভালোবাসা ও সমর্থন তিনি কখনো ভুলবেন না।

আজ বুধবার বিকেল ৫টায় নলডাঙ্গা উপজেলার ডাঃ নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হুইপের একান্ত সচিব শামসুল আহম্মেদ রনি এবং সারওয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট উদয় কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠান পরিচালনা করেন সুকুমার সিংহ এবং সঞ্চালনায় ছিলেন অলোক কিশোর ভট্টাচার্য্য।

বক্তব্যের এক পর্যায়ে হুইপ দুলু নলডাঙ্গায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।

জেলা প্রতিনিধি, নাটোর। 
তাং- ২৫/০৩/২৬ ইং 
মোবাঃ ০১৭১৬-৪৯১০২৫

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a