আজঃ 14 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামায় সাংবাদিকদের পেশাজীবী সংগঠন লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকনের তত্ত্বাবধানে আয়োজিত ভোটগ্রহণে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চৌধুরী মোহাম্মদ সুজন। সাধারণ সম্পাদক পদে প্রত্যক্ষ ভোটে জয়লাভ করেন মো. এমদাদুল্লাহ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন মো. রমিজ।

নির্বাচন ঘিরে সদস্যদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেছেন বলে জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহ জাহান কামাল, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান এবং দৈনিক ইত্তেফাকের লামা প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিন। এছাড়া সংগঠনের সদস্য ও প্রার্থীরা উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সাংবাদিক মো. নুরুল করিম আরমান এবং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন মো. তৈয়ব আলী। নির্বাচন সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আদহাম বিন ইব্রাহীম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউছুফ মজুমদার ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা শহিদুর রহমান।

ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন নির্বাচনের সত্যতা নিশ্চিত করেন।

ফলাফল ঘোষণার পর আহ্বায়ক খগেশ প্রতী চন্দ্র খোকন বলেন, “নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে। তাদের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন বলেন, “আমরা গণতান্ত্রিক ধারায় স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেছি। বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ ও উপস্থাপনে সাংবাদিকদের ভূমিকা এখন সময়ের দাবি। ক্ষমতা কুক্ষিগত না রেখে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংগঠন পরিচালনাই গণতান্ত্রিক চর্চার উদাহরণ।

আজ রোজ সোমবার ১৫- জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a