আজঃ 22 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক মহানগরের সাখাওয়াত হোসেন রানা ও মমিনুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার মূলহোতা চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু বন্দর ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের মৌলিক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার ,বাসেত। গোলাম মাওলা রনীর নারায়ণগঞ্জ নিয়ে মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার তীব্র নিন্দা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের ভূরুঙ্গামারীতে ১০ কার্যদিবসের ভিডিপি প্রশিক্ষণ শেষে ৮০ জনকে সনদ বিতরণ গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে হত্যা’—জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি মিরসরাইয়ে বাসের ধাক্কায় আহত ৬ পুলিশ সদস্য, দুজনের অবস্থা গুরুতর মাদক ছাড়ো, খেলায় আসো" স্লোগানে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক জিয়ার জন্মদিনের দোয়া ও মোনাজাত। জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১ ‎কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে

চট্টগ্রামে বাসার তালা ভেঙে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম নগরের চকবাজারে বাসার তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজারের একটি জুয়েলারি দোকান থেকে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ছয় জোড়া কানের দুল ও দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার রহমত ওরফে হাসান (২৯) ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাজ্জাদ হোসেন ওরফে অর্পূ (২৭)। তাঁরা বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনের নিচতলার একটি বাসায় গত ২৬ জুলাই সকাল ৮টা থেকে ২৭ জুলাই বিকেল ৫টার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটে। বাসার মালিক ও পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে চোরেরা প্রধান দরজার তালার হুক ভেঙে ভেতরে ঢোকে। পরে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

এ ঘটনায় ২৯ জুলাই চকবাজার থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার তদন্তে নেমে চকবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। ফুটেজ বিশ্লেষণ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়।

পুলিশের ভাষ্য, চক্রের সদস্যরা মোটরসাইকেলে করে ওই বাসার সামনে আসে। পরে দরজার তালার হুক ভেঙে বাসায় ঢুকে স্বর্ণালংকার চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তদন্তের ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রহমত ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজারের বিএন জুয়েলার্সে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সেখানে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোকান মালিকের দেখানো চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি আংটি, ছয় জোড়া কানের দুল ও দুটি চেইন উদ্ধার করা হয়। এ সময় রহমতের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং স্বর্ণ কেনাবেচার রেজিস্টারের একটি পাতাও জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের সঙ্গে আরও কারা জড়িত, চুরি করা অন্য মালামাল কোথায় রয়েছে এবং এ চক্রের কার্যক্রম কতদূর বিস্তৃত—তা খতিয়ে দেখা হচ্ছে।

চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a