আজঃ 25 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার


মোঃ রাফি হোসেন, 
নওগাঁ জেলা প্রতিনিধি,


নওগাঁ সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ পৌরসভার সুলতানপুর এলাকায় রাত্রীকালীন জরুরি ডিউটি চলাকালে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার দুজনের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মধ্যপাড়ার মো. তৌহিদ প্রামাণিকের ছেলে মো. রাব্বি (১৯) এবং আত্রাই উপজেলার রড় শিমলা এলাকার মৃত মনসুর রহমানের ছেলে মো. সবুজ (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার বিশেষ অফিসার ও ফোর্স রাতে নিয়মিত জরুরি দায়িত্ব পালন করছিলেন। এ সময় সুলতানপুর এলাকায় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ওপর নজরদারি শুরু করে। একপর্যায়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে রাব্বি ও সবুজকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহারের জন্য রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাতনামা অপরাধী যুক্ত থাকতে পারে। পলাতক বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামিসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, নওগাঁ সদর থানা এলাকায় রাত্রীকালীন নিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোজ শনিবার ২৬/৯/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a