আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান ( বিভাগীয় প্রধান, রংপুর):

 কুড়িগ্রামের চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং পারিবারিক খাদ্য-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, বসতবাড়িতে শাক-সবজি চাষ বিষয়ক দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ই অক্টোবর) সকাল ১১টার দিকে "অষ্টমীচর ইউনিয়ন পরিষদে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বরকত উল্লাহ" সভাপতিত্বে, ফ্রেন্ডশীপ এনজিওর "Disability Inclusive Development Programme" (FDIDP) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ সময় উপজেলার ৬টি চর থেকে সেলফ-হেল্প গ্রুপের (SHG) সদস্যরা অংশ গ্রহণ করেন। 

এ সময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বরকত উল্লাহ এবং সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় বক্তারা বসত-বাড়ির আঙিনা, বাড়ির আশ-পাশে ও অব্যবহৃত জায়গায় কীভাবে পরিকল্পিত ভাবে শাক-সবজি চাষাবাদ করা যায়। সে বিষয়ের উপর অংশগ্রহণ কারীদের দিক নির্দেশনা দেয়া হয়েছে। প্রশিক্ষণে বাড়ির আঙিনায় উপযোগী শাক-সবজি নির্বাচন, জমি ও মাটি প্রস্তুত, বীজ বপন, চারা রোপণ, জৈব সার ব্যবহার, গাছের পরিচর্যা এবং রোগবালাই দমনের মত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বল্প জায়গায় পারিবারিক চাহিদা অনুযায়ী সবজি উৎপাদন, এবং উৎপাদিত সবজি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে কী ভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে  আলোচনা করা হয়েছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল "প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও বাস্তব সম্মত কৃষি কাজের সুযোগ তৈরি করা"  যাতে তাঁরা নিজেদের বাড়ির আঙিনা ও আশ-পাশের জায়গা কাজে লাগিয়ে শাক-সবজি উৎপাদন করতে পারেন। এর মাধ্যমে পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদন উদ্বৃত্ত হলে পারিবারিক আয় বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হতে পারে বলে জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ এনজির FDIDP প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকার, রিহ্যাবিলিটেশন অফিসার, টেকনিক্যাল সুপাdরভাইজার এবং সিবিআর (CBR) কর্মীরা সবাই উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণটি "প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং তাঁদের জীবিকা" উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছেন। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কৃষি ও জীবিকাভিত্তিক কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ বাড়াতে এবং অন্তর্ভুক্তি মূলক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে জানান তারা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a