আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে।

আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দৈনিক পুনর্জাগরণ বিডি২৪ ডেক্স রিপোর্ট :

বাংলাদেশে অবস্থিত দেশের রাষ্ট্রীয়ত্ব সার কারখানা (সিইউএফএল)
গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড। গত ৯ সেপ্টেম্বর থেকে কারখানাটিতে অ্যামোনিয়া উৎপাদন শুরু হলেও ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে এখনো সার উৎপাদন শুরু করা যায়নি। ত্রুটি মেরামতের কাজ শেষ হলেই ইউরিয়া উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে সিইউএফ এল কর্তৃপক্ষ।

সূত্রে জানা যায়, সিইউএফএলের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছে কারখানাটি। এরই মধ্যে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে।

কারখানায় ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল হলো তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। তবে ইউরিয়া প্ল্যান্ট চালুর আগে সেখানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সে গুলো মেরামত করতে হচ্ছে।

গত ১২ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন শুরুর লক্ষ্য থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। মেরামতের কাজ শেষ হওয়ার পরই প্ল্যান্টটি চালুর পরবর্তী সময় নির্ধারণ করা হবে।


স্বাভাবিক উৎপাদনে ফিরলে সিইউএফএলে প্রতিদিন প্রায় ১ হাজার টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। ফলে কারখানাটি চালু হলে দেশের সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্য আরেক সূত্রে জানা যায়, 
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমানে সিইউএফএলে প্রতিদিন ৪ কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন হলে সরবরাহ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a