আজঃ 16 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও ৬০০ ইয়াবাসহ আটক ১

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগ। এ সময় তার ভাড়া বাসা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সিএমপির ডিবি (উত্তর) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বাকলিয়া থানার মিয়াখান নগরের ময়দার মিল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির টিম-৩১। অভিযানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে মো. সোহেল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল তার ভাড়া বাসায় ইয়াবা ও আগ্নেয়াস্ত্র মজুত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জে.কে. টাওয়ারের তৃতীয় তলার ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি আইফোনের বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ৭.৬৫ মিলিমিটারের এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। জব্দ করা অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আলামত জব্দ করা হয়েছে।

সিএমপি জানিয়েছে, আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত সম্ভাব্য সহযোগী এবং অস্ত্র ও মাদকের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a