আজঃ 05 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

বেপজা নিরাপত্তারক্ষীদের ওপর হামলা: সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) এলাকায় বেপজার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং পুলিশের হাতে সোপর্দের পথে আটক এক চোরকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আসলাম শেখ (২৪), আব্দুল কাইয়ুম (৩২), মো. রাশেদ (৩৮) ও মো. রাসেল আলামিন (২৯)। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ইপিজেড ও বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড এলাকায় একদল চোর গোপনে প্রবেশ করেছে—এমন খবর পেয়ে বেপজার সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম. নাজির হোসেনের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আসলাম শেখকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য সরকারি পিকআপে করে সিইপিজেড পুলিশ ফাঁড়ির দিকে নেওয়া হচ্ছিল।

এ সময় সিইপিজেড এলাকার বেপজা সিকিউরিটি গেটের প্রায় ২০ মিটার উত্তর-পূর্বে বিডি অ্যাপারেলসের গেটের সামনে ৩০ থেকে ৪০ জন সহযোগী নিয়ে আসামিরা গাড়িটির গতিরোধ করে। তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে আটক আসলাম শেখকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

নিরাপত্তারক্ষীরা এতে বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের মারধর করে এবং সরকারি গাড়িতে ভাঙচুর চালিয়ে আটক আসলাম শেখকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলায় আসলাম শেখ, আব্দুল কাইয়ুম, মো. রাশেদ, মো. রাসেল আলামিন, মো. শাহ জালাল, মো. রাকিব, মো. আলাল খাঁন, আকাশ বিশ্বাস ও মো. সবুজ হোসেনসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

ইপিজেড থানার মামলা নম্বর-৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ২২৫(খ) ও ৩৪ ধারায় করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে ছিনিয়ে নেওয়া আসামি আসলাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a