সীমান্তে বিদেশি নাগরিকসহ মানব পাচারকারী শরিফুল-কে গ্রেপতার কুমিল্লায়
আবু নাসের মহিউদ্দিন,
প্রকাশক,
কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের আয়াত আলী (বগুর) ছেলে শরিফুল ইসলাম (৩৩), সে গতরাতে সীমান্ত এলাকায় একজন ভারতীয় নাগরিক কে পাচার করার সময়ে বৌয়ারা বাজার সীমান্ত এলাকার বিজিবি গেপ্তার করে।
মানব পাচারে সম্পৃক্ত নয়, শরিফুলে বিরুদ্ধে মাদক কারবার ও ভারতীয় প্রসাধনী, ভারতীয় কাপড়, এবং চোরা-চালানে সম্পৃক্ত বলে জানা যায়। শরিফুল এর নামে আগেও অনেক মামলা রয়েছে থানায় আর আটক বিদেশি নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে; কুমিল্লা সেক্টর আওতাধীন ১০ বিজিবি ও ৬০ বিজিবি এসব অভিযান পরিচালনা করে। আটক ভারতীয় নারীর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।
শরিফুল ছাড়াও সালদানদী ও শশীদল বিওপি এলাকা থেকে গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর গ্রামের আপনকে (৩৩) আটক করা হয়।
মীর আলী এজাজ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কাজ করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজ রোজ বৃহস্পতিবার ১৯/১১/২০২৬ইং।
এ জাতীয় আরো খবর...