বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে ১৯৯২ সাল থেকে সম্পৃক্ত রয়েছেন শিউলি আক্তার শান্তি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দুঃসময়ে দলের পাশে থেকে কাজ করেছেন বলে জানান তিনি।
শিউলি আক্তার শান্তি জামালপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি, বকশীগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি এবং ধানুয়া কামালপুর ইউনিয়ন মহিলা দলের বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বকশীগঞ্জ উপজেলা বিএনপির মূল দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিউলি আক্তার শান্তি বলেন, “১৯৯২ সাল থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে আছি। দলের সুসময়-দুঃসময়—সবসময়ই দলের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও দলের সঙ্গে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন করা প্রয়োজন। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের কর্ণধার, মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেব দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন—এমন প্রত্যাশা করি।”
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিউলি আক্তার শান্তি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কাজ করে আসছেন। দলের ভবিষ্যৎ কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে ভূমিকা রাখতে চান বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর...