আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

জামালপুর বকশীগঞ্জ পতিনিধি: আলীমজনু (বাবু)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মানোন্নয়ন, ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আফসার আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মোঃ সহিজল হক, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য মির্জা সোহেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ মুসা তারেক প্রমুখ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শহিদুল্লাহ, মোঃ এরশাদ জাহান, মোঃ আব্দুল জব্বার, ডাঃ মোঃ ইউসুফ আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অভিভাবক, শিক্ষক, ছাত্রীর অভিভাবক ও এলাকার গুণীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সাম্প্রতিক সময়ে এলাকায় অনুমোদনবিহীন কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল গড়ে উঠেছে, যারা নানা প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই সরকারি নিবন্ধন বা এমপিওভুক্ত কোনো বৈধতা নেই। অথচ এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান করা হয়, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

বক্তারা আরও বলেন, “শিক্ষার মান ও ছাত্রীর উপস্থিতি বৃদ্ধির জন্য শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিয়মিত বিদ্যালয়ে আসে, তা নিশ্চিত করতে সবার সহযোগিতা জরুরি।”

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন,

  বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত উপস্থিত রাখা ও শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নিতে হবে।”

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a