কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাদের ঘাট নির্জন এলাকায় চায়ের আড্ডার আড়ালে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ডের জন্য মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর কাছে থাকা নগদ প্রায় ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় মোঃ মোখলেছুর রহমান মিঠু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাসূএে জানা জায় যে,নলেয়া গ্রামের রশিদ মোড়ে মৃত আব্দুল গফুরের ছেলে মো: মোখেছুর রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী নলেয়া রশিদ মোড় এলাকা থেকে ভুক্তভোগী মোছাঃ আরশি আক্তারকে উদ্ধার করা হয়। একই সময় মোঃ মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ।
চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় চায়ের আড্ডার আড়ালে বিভিন্ন স্থান থেকে তরুণী এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মোঃ ফুল মিয়া ওরফে ফুলবরসহ কয়েকজন তিন তরুণীকে সেখানে নিয়ে আসেন বলে অভিযোগ। পরে দুজন চলে গেলেও আরশি আক্তার সেখানে থেকে যান।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীকে আটকে রেখেছে ২৯ (সেপ্টেম্বর২০২৬) থেকে সামাদের ঘাটের কাশিয়া বাড়ির কাশফুল ক্ষেতে মোঃ মোখলেছুর রহমান মিঠু, মোঃ নাইনুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ আল আমিন ও মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর ।
ভুক্তভোগী মোছাঃ আরশি আক্তার, পিতা—মোঃ হাশেম উদ্দিন, মাতা—বুলু রানী, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মীরা পাড়া, হাজী পাড়া এলাকার বাসিন্দা।
পরে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী অভিযুক্তদের খুঁজতে নলেয়া রশিদ মোড়ে যান। সেখানে তাদের কাছে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে রাত ৯টা ১৫ মিনিটে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে।
এ জাতীয় আরো খবর...