আজঃ 29 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ শিশু রুবিনা আক্তারকে উদ্ধার করল কোতোয়ালী থানা পুলিশ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের তৎপরতায় নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই পাঁচ বছর বয়সী শিশু রুবিনা আক্তারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা মো. ইসমাইল গত ১৩ আগস্ট কোতোয়ালী থানায় হাজির হয়ে তার শিশু কন্যা রুবিনা আক্তার নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় জিডি নম্বর-১০৪৪, তারিখ ১৩ আগস্ট ২০২৬ লিপিবদ্ধ করা হয়।

জিডির পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কোতোয়ালী থানাধীন লালখান বাজার এলাকা থেকে রুবিনা আক্তারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ শিশুকে উদ্ধার করায় কোতোয়ালী থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিশুটির পরিবার।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a