আজঃ 17 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার

পীরগঞ্জে ব্র্যাক সেলপ কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত



মো. আরফান আলী,
নিজস্ব প্রতিনিধি, 

 ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কর্মসূচী (সেলপ)-এর আওতায় উপজেলা ভিত্তিক হাঁস-মুরগী পালনে  আয়বর্ধক কার্যক্রম (আইজিএ)  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।  বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আয়োজনে ১৫ জুন মঙ্গলবার দৌলতপুর ব্র্যাক অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার দশটি স্বপ্নসরথি দল থেকে তাদের  নির্বাচিত ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেণ। তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডাঃ  জাহাঙ্গীর আলম । তিনি কিশোরীদের উদ্দেশ্যে বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কিশোরীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালনসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হলে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গৃহপালিত প্রাণী ও পাখি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। এছাড়া আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ লালন-পালনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মাইক্রোফিন্যান্সের এরিয়া ম্যানেজার সুবর্ণা রানী ঘোষ উপস্থিত থেকে জানায় ব্র্যাকের মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম থেকেও তাদের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করা হবে। এবং  সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার  নূর নাহার উপস্থিত থেকে কর্মসূচীর উদ্দেশ্য ও কিশোরীদের ক্ষমতায়নে ব্র্যাকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। কিশোরীরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজে তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরণেরর প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হলে ভালো হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a