হামিদ হোসাইন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানিরঝিরি সংলগ্ন ছোটর ঝিরির আগায় পাহাড়ের মধ্যে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ সময় ০৯:০০ হতে ০৯:৩০ ঘটিকায় বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সময় ০৯:০০ হতে ০৯:৩০ ঘটিকায় বান্দরবান জেলার আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানিরঝিরি সংলগ্ন ছোটর ঝিরির আগায় পাহাড়ের মধ্যে জখমী পাদুই ম্রো গরু লালন পালন করে। গরু যাহাতে পাহাড় থেকে নামতে না পারে জখমী পাদুই ম্রো পাহাড়ের চারপাশে বাঁশের বেড়া দিয়েছিল। একই পাড়ার মৃত মেনরুই ম্রো'র ছেলে মেনরুই ম্রো(২৬), ২। মেনলিও ম্রো(২৮), ৩। মেনথং ম্রো(২২) ঘটনার সময় বাঁশের বেড়া ভেঙ্গে ফেলে। জখমী পাদুই ম্রো বাঁশের বেড়া কাটার প্রতিবাদ করলে বিপক্ষে লোক দা দিয়ে এলোপাতাড়ি কোপাইয়া জখমীর মাথায় মারাত্মক জখম করে।
আহত ব্যক্তি পাদুই ম্রো কারবারি (৫৬)
পিং মৃত পাকাই ম্রো
সাং পাদুইপাড়া, ৫নং ওয়ার্ড,
২নং চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম, বান্দরবান।
স্থানীয় লোকজন ঘটনা দেখে জখমীকে উদ্ধার করে ১১:৩০ ঘটিকায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।
অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত কার্যক্রম গ্রহন করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর কঠোর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর...