আজঃ 08 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাদ্রাসা বিভাগ পুনর্গঠন সম্পন্ন আলীকদমে মহাসমারোহে কঠিন চীবর দান, প্রধান অতিথি সঙ্ঘরাজ মহাথেরো কি হবে সাংবাদিক সেজে! চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ

ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাদ্রাসা বিভাগ পুনর্গঠন সম্পন্ন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদ খান , ইফতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধি,

সভাপতি  - আবু হুরায়রা 
সেক্রেটারি - সাইয়্যেদাইন আহমদ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন মাদ্রাসা বিভাগ শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ( ৬ নভেম্বর ২০২৬) শুক্রবার  বিকালে মহানগর মজলিস কার্যালয়ে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ। ২০২৬-২৭ সেশনে ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মাদ্রাসা বিভাগ শাখার সভাপতি হিসেবে আবু হুরায়রা ও সেক্রেটারি সাইয়্যেদাইন দায়িত্বপ্রাপ্ত হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, "সংগঠনের প্রতিটি দায়িত্ব কেবল কোনো সম্মান বা পদের পরিচয় নয়; বরং এটি মহান আল্লাহর দরবার থেকে আসা এক পরম আমানত। কে কতটুকু সততার সাথে এই দায়িত্ব পালন করেছি, কেয়ামতের সেই কঠিন ময়দানে রবের কাছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। তাই আমাদের নিয়তকে হতে হবে সর্বতোভাবে খাঁটি এবং প্রতিটি আন্দোলন ও কর্মপন্থা হতে হবে শুধুই রবের সন্তুষ্টি লাভের আশায়। কোরআন-সুন্নাহর শাশ্বত শিক্ষার আলোকে সহিহ জ্ঞান, গঠনমূলক তারবিয়াত ও দাওয়াতি প্রচারণার মাধ্যমে আমাদের এই প্রাতিষ্ঠানিক মাদ্রাসা ছাত্রসমাজকে ইলম, আমল ও তাকওয়ার শক্তিতে সুসংগঠিত করে তুলতে হবে।"

​তিনি আরও বলেন, "আমাদের মনে রাখতে হবে, ইসলামী রেনেসাঁ ও সমাজ সংস্কারের মূল প্রাণশক্তি হলো এই মাদ্রাসা ছাত্রসমাজ। তোমরাই রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র আমানত ও ইলমে দ্বীনের প্রকৃত ওয়ারিশ। আজকের এই বিভ্রান্তির যুগে বিশ্বমঞ্চে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে কওমি ও আলিয়া—উভয় ধারার ছাত্রদের ইলমি ও আধুনিক যোগ্যতায় সেরা হতে হবে। ইসলামী সমাজব্যবস্থা কায়েমের মহান লক্ষ্য অর্জনে প্রতিটি মাদ্রাসা শিক্ষার্থীকে সৎ, যুগোপযোগী, বিচক্ষণ ও সাহসী নেতৃত্বের গুণে আত্মপ্রকাশ করতে হবে। মনে রাখবে, এই ঈমানী ও আদর্শিক লড়াইয়ের ময়দানে সকল বাধা-প্রতিকূলতায় সবর (ধৈর্য) এবং অবিচলতাই হবে আমাদের চূড়ান্ত বিজয়ের আসল চাবিকাঠি।"

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাবেক সভাপতি তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সভাপতি আবু বকর, ছাত্র মজলিস মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিয়াম আহমাদ, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, সদর থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফয়সাল , প্রমুখ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a