আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

পটিয়ায় শোহাদায়ে কারবালা স্মরণে ১০ দিনব্যাপী আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল সম্পন্ন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃসাকিল ​পটিয়া, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ কচুয়াই (কালো মসজিদ) এলাকাবাসীর যৌথ উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে ১০ দিনব্যাপী আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে। গত ১লা মহররম থেকে শুরু হয়ে ১০ই মহররম পর্যন্ত প্রতিদিন ধারাবাহিকভাবে এই জ্ঞানগর্ভ মাহফিল অনুষ্ঠিত হয়।
​মাহফিলে সভাপতিত্ব করেন কচুয়াই কালো জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা বশির রেজভী আলকাদেরী (মাঃ জিঃ আঃ)। মাহফিল পরিচালনায় ছিলেন নায়েবে পেশ ইমাম হাফেজ মাওলানা কামরান উদ্দীন জিহান এবং নাত ও ক্বিরাত পরিবেশন করেন হযরত মাছুম আউলিয়া (রাঃ) হিফজখানার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম।

​১০ দিনব্যাপী এই আধ্যাত্মিক সমাবেশে দেশবরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম ও ইসলামি চিন্তাবিদগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন:
​১ম দিবস: 'পবিত্র কারবালা মাহফিলের গুরুত্ব ও উপকারিতা' নিয়ে প্রধান অতিথির আলোচনা পেশ করেন দোহাজারী জামিজুরী রজভীয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী।

​২য় দিবস: ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর জীবনী আলোচনা করেন চান্দগাঁও নজরিয়া নঈমিয়া মাহামুদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী।
​৩য় দিবস: ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রাঃ)-এর জীবনী আলোচনা করেন ভাটিয়ারি দঃ শীতলপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি এয়ার মোহাম্মদ রেজভী আলকাদেরী।
​৪র্থ দিবস: ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নুরাইন (রাঃ)-এর জীবনী আলোচনা করেন কচুয়াই কালো জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমী।
​৫ম দিবস: ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাঃ)-এর জীবনী আলোচনা করেন আল আমিন দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়্যদ মাওলানা সৈয়দুল বারী আলকাদেরী।
​৬ষ্ঠ দিবস: 'আহলে বাইতের গুরুত্ব ও ভালোবাসা' প্রসঙ্গে আলোচনা করেন আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি ইদ্রিস আনসারী।
​৭ম দিবস: 'নাতে মুস্তফা (সাঃ) এর গুরুত্ব' নিয়ে কথা বলেন হযরত হাসান বিন সাবিদ (রাঃ) তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সায়ের এমদাদুল ইসলাম আলকাদেরী।
​৮ম দিবস: 'পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও আদায় না করার শাস্তি' নিয়ে আলোচনা করেন বন্দর গাউসিয়া মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী আলকাদেরী।
​৯ম দিবস: 'হযরত ইমাম হোসাইন (রাঃ) শাহাদাৎ বরণ' শীর্ষক হৃদস্পর্শী আলোচনা করেন হযরত ফারুক-এ আজম (রাঃ) মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা এনামুল হক আলকাদেরী।
​১০ম দিবস: সমাপনী দিনে 'ইয়াজিদের শেষ পরিণতি' নিয়ে বিস্তারিত আলোচনা করেন কচুয়াই কালো জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা হাসানুল হক আলকাদেরী।


​অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মাহফিলে প্রতিদিন হাজারো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। প্রতিদিনের মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, দেশের কল্যাণ ও শান্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে প্রতি বছরের মতো এবারও মাহফিল কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে সুশৃঙ্খলভাবে তাবাররক বিতরণের মাধ্যমে ১০ দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a