আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক "BDT News" নামের একটি ফেসবুক পেজ এবং "আজকের পেপার" নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আটোয়ারী প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আবুতৌহিদ।

এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের ঘটনায় তার নাম এবং নজরুল ইসলাম টিপুর নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন তিনি সাংবাদিকতার কাজে কালিয়াগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। পরে ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকে অংশ নেন। সেখানে তিনি কেবল একজন ইউনিয়ন যুবদল নেতার ওপর হামলার ঘটনার পেছনে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বলে দাবি করেন।
আবুতৌহিদ আরও বলেন, সালিশ বৈঠক শেষে তিনি নিজ বাড়িতে ফিরে যান এবং পরবর্তীতে কী ঘটেছে সে বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা বা জ্ঞান নেই। অথচ পরবর্তীতে প্রকাশিত সংবাদে তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা তার মতে মানহানিকর।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণের কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, উপরোক্ত বক্তব্য ও অভিযোগসমূহ আবুতৌহিদের লিখিত প্রতিবাদলিপি থেকে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বা অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদকের কাছে পাওয়া যায়নি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a