আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

দেশবিরোধী মার্কিন বানিজ্য চুক্তি বাতিলের দাবিতে সম্মিলিত গণপ্রতিবাদ অনুষ্ঠিত -

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ কুতুব উদ্দিন 
ঢাকা

আজ ৭জুন, ২০২৬, রবিবার, বিকাল ৪ টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে 'সম্মিলিত  গণপ্রতিবাদ' অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, নারী, ছাত্র, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন এক্টিভিস্ট ও ব্যক্তিবর্গ এই প্রতিবাদে সমবেত হয়েছেন।  গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বানে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যভুক্ত সংগঠনসমূহ, গণতান্ত্রিক ছাত্র জোট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাসদ (মার্কসবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ,নয়াগণতান্ত্রিক গণমোর্চা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, জাতীয় গণফ্রন্ট, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী নারী ফোরাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ, মওলানা ভাসানী পরিষদ, ভাসানী পাঠাগার, শ্রেণী সংগ্রামের পথে, শহীদ রুমী স্মৃতি পাঠাগার, শহীদ বুদ্ধিজীবি স্মৃতি পাঠাগার, দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ, প্রাকৃত সমাজ, গাছ রক্ষা আন্দোলন, গান ও নাটকের দল সহজিয়া,সমগীত, প্রাচ্যনাট, বটতলা, কোরাস, নেটওয়ার্ক ফর পিপলস একশন (এনপিএ), ডাইভার্স ফেমিনিস্ট, দরদ,  গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন,  শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। এছাড়াও গণপ্রতিবাদে অংশ নেন ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর সদস্যসচিব অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর সদস্য ও  ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুশতাক আহমেদ, শ্রমিক নেতা মানস নন্দী, শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, শ্রমিক নেতা শামীম ইমাম,  শিল্পী ওয়ারদা আশরাফ, চিন্তক ও শিল্পী অরূপ রাহী, শিল্পী হুমায়ুন আজম রেওয়াজ, কবি হাসান ফকরি, চলচিত্র নির্মাতা আকরাম খান, শিল্পী রাজু আহমেদ, শিক্ষক ও গবেষক মাহা মির্জা, রাজনৈতিক নেতা রজত হুদা। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে গবেষক মাহতাব উদ্দীন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, নারী সংগঠনসমূহের পক্ষে নারী নেত্রী সীমা দত্ত, গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ছাত্রনেতা দিলীপ রায়,গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ডা. হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এর পক্ষ থেকে অধ্যাপক রুশাদ ফরিদী, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ এর পক্ষে অধ্যাপক ডা. শাকিল আখতার, আইনজীবি মানজুর আল মতিন, লেখক ও গবেষক পাভেল পার্থ, এনপিএ এর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য বাকী বিল্লাহ, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহবায়ক জামশেদ আনোয়ার তপন। সমাবেশে বক্তারা অবিলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আহবান জানান।ঢাবি৷  শিক্ষক মোশাহিদা সুলতানা প্রধানমন্ত্রী, স্পীকার ও সংসদ সদস্যদের উদ্দেশে খোলাচিঠি পাঠ করেন। এছাড়াও গানের দল কোরাস ও সমগীত সাম্রাজ্যবাদ বিরোধী গান পরিবেশন করেন এবং নাট্যদল প্রাচ্যনাটের নাটকের মধ্য দিয়ে গণপ্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু, লেখক ও গবেষক মাহতাব উদ্দীন এবং ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ সচিবালয়ে খোলাচিঠি পৌঁছে দেন।
 সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন -'এই মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ একটি দাসখতের চুক্তি। চুক্তি বাস্তবায়নের ফলে দেশের কৃষি, শিল্প, পোল্ট্রি, ডেইরি, স্বাস্থ্য সহ বিভিন্ন খাত অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হবে। ধাক্কা খাবে দেশের রাজস্ব আয়, ভর্তুকি মেটানোর দায় এসে পড়বে জনগণের ঘাড়ে'। ড. ইউনুস, খলিলুর রহমানসহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই চুক্তি স্বাক্ষরের সাথে জড়িত তাদের বিচারের দাবী জানান তিনি। পাশাপাশি নির্বাচিত ক্ষমতাসীন সরকারের এই চুক্তির ব্যাপারে নিশ্চুপ থাকার ব্যাপার উল্লেখ করে বলেন এই চুক্তির ফলে দেশের যে আসন্ন বিপর্যয় দেখা দিবে তার দায়ভার তাদের নিতে হবে। মার্কিন, ভারত, রাশিয়া, চীন সহ সকল সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে মুক্ত হয়ে দেশকে স্বনির্ভর ও স্বক্ষম করে তোলার আহবান জানান তিনি। এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সকল ব্যক্তিকে সক্রিয়ভাবে একতাবদ্ধ হওয়ার আওয়াজ দেন।  আগামী জুলাই মাসে এই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সম্মিলিত অংশগ্রহণে গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বানে  মহাসমাবেশের ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন তিনি ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a