আজঃ 16 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস

কোতোয়ালীতে সাঁড়াশি অভিযান: গাঁজাসহ ১৬ জন গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কোতোয়ালীতে সাঁড়াশি অভিযান: গাঁজাসহ ১৬ জন গ্রেপ্তার
মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে শনাক্ত আসামি ও পরোয়ানাভুক্ত পলাতকও ধরা
পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অপরাধ দমনে ব্যাপক সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা। অভিযানে এক কেজি ৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে শনাক্ত আসামি, দীর্ঘদিনের পলাতক পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দিনব্যাপী কোতোয়ালী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে জব্দ মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একাধিক টিম একযোগে অভিযানে নামে। অভিযানে মাদক বেচাকেনা, ছিনতাই, পলাতক আসামি গ্রেপ্তার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়।

অভিযানের সময় এক কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে কোতোয়ালী থানা পুলিশ।

একই অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে পলাতক থাকা একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকেও আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, গোয়ালপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও উদ্দেশ্যহীন অবস্থানকালে সিএমপি অধ্যাদেশের আওতায় আরও ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের ভাষ্য, নগরীতে মাদক, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a