আজঃ 29 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ-ইউএনএফপিএর PREVAIL প্রকল্পের আওতায় বকশীগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :  আলীমজনু বাবু 

বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ (UNFPA)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত PREVAIL প্রকল্পের আওতায় জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল ৪টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে বকশীগঞ্জ থানা। এতে সহযোগিতা করে জেলা পুলিশ, জামালপুর।

বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান দুদু মেম্বারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং সহ-সভাপতি মো. মোতালেব হোসেন সরকার।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা পুলিশ নারী সহায়তা ডেস্কের বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং নারী ও শিশু নির্যাতন, জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV), মাদকাসক্তি, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু সুরক্ষা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a