আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ বাঁশখালী হাসপাতালে, উত্তেজনা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম প্রতিনিধি। 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের চরম অবহেলা এবং ভুল ইনজেকশন প্রয়োগের কারণে দুই বছরের এক শিশুর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। মৃত শিশুর নাম আয়াতুল ইসলাম। আজ রবিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করে ডাক্তারদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মৃত শিশুর বাবা সৈয়দ আহমদ ও মা আসমা আকতার জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

"এখানে কোনো ডাক্তার থাকে না, ডাকলেও কাউকে পাওয়া যায় না। সকালে আমার শিশুকে বড়দের ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসক ও নার্সদের এই ভুলের কারণেই আমার ছেলে মারা গেছে।"
— আসমা আকতার, নিহতের মা

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসীসহ প্রায় দেড় শতাধিক মানুষ হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন। তারা কর্তব্যরত চিকিৎসকদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।


অভিযোগের বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমিনুল হক জানান, শিশুটির অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। হাসপাতাল থেকে সাধ্যমতো সব চিকিৎসা দেওয়া হলেও অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a