আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াতের শক্ত লড়াই 

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা : ইউসুফ হোসেন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা)  আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে শক্ত লড়াই হবে বলে জানা গেছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করার পরের দিন থেকে ভোট যুদ্ধে নেমেছেন তারা। নাটোর জেলার ৪ টি আসনের মধ্যে নাটোর-২ আসনে বিএনপি ও জামায়াত সহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। 

সংশ্লিষ্টরা বলছেন, প্রচারের দিনক্ষণ ও কৌশল তারা আগেই নির্ধারণ করে রেখেছেন। তারা বলছেন, এই আসনে ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। 

স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা)  আসনে বিএনপি ও জামায়াত দুই দলই শক্ত অবস্থানে রয়েছেন। 

বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনবারের নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যাপক জনপ্রিয়তা থাকায় অন্য কোন দলের প্রার্থী পাত্তা পাবে না। 

জামায়াত সংশ্লিষ্টদের বক্তব্য, ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আওয়ামীলীগের প্রার্থী বাবু শংকর গোবিন্দ চৌধুরীর নিকট সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন কার্যকলাপে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বাড়তি সুবিধা নিয়ে বিজয়ী হবে, ইনশাআল্লাহ। এছাড়াও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন, গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়া, স্বতন্ত্র প্রার্থী ড. মোঃ নূরন্নবী মৃধা, জাতীয় পার্টির প্রার্থী রকিব উদ্দিন (কমল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী। 

সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে সন্ত্রাস,দুর্নীতি, উন্নয়ন ও দখলদারিত্ব। তবে নির্বাচনী ইশতেহার ও প্রার্থীর অতীত বর্তমানের ব্যবহারও বড় ভূমিকা রাখতে পারে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a