আজঃ 25 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাউফল থানা পুলিশ কতৃক চার লক্ষ টাকা মুল্যের (আটশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক নোয়াখালী সেনবাগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর এান বিতরণ বকশীগঞ্জে রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হওয়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ পাওনা টাকা চাওয়ায়,প্রতারক চক্র, সুমন চৌধুরী, আব্দুল হালিম, ও নয়ন মনি পক্ষে থেকে হুমকি। নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত প্রশাসক সাখাওয়াত হোসেন খান এর সভাপতিতে ২১ তম সভা অনুষ্ঠিত হয়। আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪ ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত, বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক নিহত পুত্রের মৃত্যুসংবাদে মায়েরও মৃত্যু গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দিয়ে পালানো ক্রেনচালক গ্রেপ্তার রাউজানে পারিবারিক মন্দিরে চুরি, স্বর্ণালংকার-রৌপ্য উদ্ধার; গ্রেপ্তার ১ নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে আনন্দ র‍্যালি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান নলডাঙ্গায় নতুন ঘর পেলেন অসহায় বৃদ্ধা অপেজান

মুফতী আব্দুল গণীকে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

শীর্ষ সন্ত্রাসী সিজানের মৃত্যুর ঘটনায় ইমাম কাউসার কাসেমী ও মুফতী আব্দুল গণীকে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন।

মিথ্যা মামলা দিয়ে আলেমদের হয়রানি করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে- নারায়ণগঞ্জ উলামা পরিষদ 

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী এবং সহ-সাধারণ সম্পাদক ও মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী সহ আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর। ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের মাসদাইর হলো কিশোরগ্যাং, ছিনতাই ও মাদকের আখড়া। এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠন প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। যার ফলে এলাকায়ও মানুষের মধ্যে স্বস্তি কাজ করছিলো। প্রশাসনও তাদের এই কাজে সমর্থন জানিয়ে আসছিলো। গত ৪ জুলাই নিহত শীর্ষ সন্ত্রাসী সিজানকে কেন্দ্র করে মাসদাইরে যে ঘটনা ঘটেছে, এর সাথে স্থানীয় মসজিদের ইমাম বা আলেমদের কোনো সম্পর্ক ছিল না। অথচ একটি কুচক্রী মহল সমাজসেবক ও দ্বীনি ব্যক্তিত্বদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং মাদক ও অপরাধবিরোধী কণ্ঠরোধ করতে একটি সাজানো হত্যা মামলা দায়ের করেছে।"

উলামা পরিষদের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, "যাঁরা সমাজকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করছেন, তাঁদেরকেই আজ খুনের আসামী করা হচ্ছে। এই অন্যায় কোনোভাবেই বরদাশত করা হবে না।"

তারা বলেন, চিহ্নিত ছিনতাইকারী সিজানের দুর্ঘটনাজনিত মৃত্যুকে ঘিরে একটি মহল স্থানীয় ইমাম কাউসার কাসেমী, মুফতী আব্দুল গনী সহ আল-ফালাহ সদস্যদের ফাঁসাতে তাদের জড়িয়ে মিথ্যা মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্ত ছাড়াই অযথা আলেমদের এবং নিরীহ সমাজ কর্মীদের হয়রানি ও গ্রেফতার করা হলে নারায়ণগঞ্জের আলেম-উলামা ও সাধারণ জনতা ঘরে বসে থাকবে না। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

বক্তারা অনতিবিলম্বে এই উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে নির্দোষ আলেম ও ইমাম সহ নির্দোষদের নাম প্রত্যাহারের দাবি জানান। অন্যথায়, আলেম সমাজ সর্বস্তরের তৌহিদী জনতাকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম, মাওলানা নোমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, উলামা পরিষদের মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, দফতর সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মাওলানা আল-আমীন আনসারী, প্রমুখ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a