আজঃ 29 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা

পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার ষষ্ঠ শ্রেণির ছাত্র গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: নমুনা

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর): 

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং সর্বশেষ ধ*র্ষণের অভিযোগ উঠেছে ষষ্ঠ শ্রেণির এক কিশোরের বিরুদ্ধে। এতে ওই ছাত্রী ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, একই মাদ্রাসায় পড়ার সুবাদে প্রায় দুই বছর ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিশোরটি। একপর্যায়ে সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করা হয়। সর্বশেষ গত ৭ মে রাতে ছাত্রীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধ*র্ষণের অভিযোগ করা হয়েছে।

শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ৫ সেপ্টেম্বর আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরীক্ষায় ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নি'র্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তাকে কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a