আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সীমান্তে চোরাচালান রোধে কঠোর ৫৭ বিজিবি, আলীকদমে আটক অবৈধ কাঠবোঝাই ট্রাক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: সীমান্তে চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে আবারও সফল অভিযান পরিচালনা করেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি। বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ৯৮.১৯ ঘনফুট গর্জন লগ কাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

রোববার সকাল ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কের উত্তর পাশে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা মেট্রো-ট-৮৮-৮৮ নম্বরের একটি সন্দেহজনক মালবাহী ট্রাক তল্লাশি করে তার ভেতর থেকে অবৈধভাবে বহন করা গর্জন লগ কাঠ উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় ট্রাকটি মালিকবিহীন থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আলীকদম ব্যাটালিয়ন জানায়, জব্দকৃত কাঠ ও ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ দমনে আলীকদম ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a