আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ মহসীন হাওলাদার 
জেলা প্রতিনিধি
পটুয়াখালী। 

পটুয়াখালী দশমিনায় এক লক্ষ টাকায় নিজের দেড় বছরের শিশু সন্তানকে বিক্রি করে আইফোন কেনার চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে শিশু মুসাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০আগস্ট) রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে তার দাদা দাদীর জিম্মায় দেওয়া হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে পটুয়াখালীর দশমিনা উপজেলা বেতাগী শানকিপুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামের কাঠমিস্ত্রি মারুফ মুন্সির সঙ্গে পারিবারিক কলহের জেরে একমাস আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে জান। 
গত শনিবার (২৯আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ তার মা মাফুজা বেগমের কাছ থেকে ছেলে মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় সজনরা খোঁজাখুজি শুরু করেন পরবর্তীতে মারুফের মামা বাহাদুর মিয়ার মাধ্যমে যোগাযোগ করা হলে মারুফ শিকার করেন তিনি ছেলেকে আলিপুর ইউনিয়নের রামনাথ সেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। তিনি সন্তান বিক্রি করা টাকা নিয়ে ঢাকায় চলে যান।এবং পুরানো ফোন বদলে করে একটি নতুন আইফোন কেনেন। এ নিয়ে কালবেলার অনলাইন সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আসে ।সংবাদ প্রকাশের পর পুলিশ শিশুটিকে উদ্ধারের জোর তৎপরতা শুরু করে ।
এই দিন সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত বাবা মারুফকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তান বিক্রির কথা শিকার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইমরানকে থানায় ডেকে এনে শিশুটিকে ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে ।পরে ইমরান শিকার করেন শিশু টিকে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের তার শশুর বাড়িতে রাখা হয়েছে ।রাত দশটার দিকে ইমরানের শশুর মাহবুব গাজী শিশু মুসাকে দশমিনা থানায় নিয়ে আসেন ।
দশমিনা থানার ওসি মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন পুলিশের বিশেষ কৌশলে দেড় বছরের শিশু মুসাকে উদ্ধার করা সম্ভব হয়েছে ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ হাসানের উপস্থিতিতে শিশুটিকে তার দাদা মফিস মুন্সী ও দাদি মাফুজা বেগমের জিম্মায় হস্তান্তর করা হয় ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a